ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রবাসীদের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি : গ্রেফতার ২ পুলিশ সহ ৫ ডাকাত সদস্য

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

প্রবাসীদের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি : গ্রেফতার ২ পুলিশ সহ ৫ ডাকাত সদস্য

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
আইন শৃংখলা বাহিনীসদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীদের সাথে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জে পূর্বাচল ও রাজধানীর মিরপুর ক্যান্টমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ২ পুলিশ সদস্য, ১ নৌবাহিনীর৷ সদস্যসহডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় লুট হওয়া বিভিন্ন মালামাল।

গ্রেফতারকৃতরা হলো, বরাস্তকৃত পুলিশ কন্সটেবল কাজল ইসলাম, চাকুরিরত পুলিশ কন্সটেবল রুবেল, বরখাস্তকৃত নৌ সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী।

প্রবাসী জসিমউদ্দিন জানান, তার বাড়ী কক্সবাজার এলাকায়। দীর্ঘ দিন ধরে সে ও তার দুই বন্ধু সালাউদ্দিন ও শহীদ মিলে দুবাই থেকে বিভিন্ন মালামাল এনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছে। গত ২ বছর পূর্বে দুবাইয়ে পরিচয় হয় মিরপুর এলাকার সজিব নামে একজনের সাথে। তাদের সাথে সেও ব্যবসায় যোগ দেন।

এদিকে বৃহস্পতিবার ভোরে তারা একসাথে মালামাল নিয়ে ৪ জন দেশে ফিরেন। এয়ারপোর্ট থেকে গাড়ী যোগে ঢাকা নিউমার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। নিউমার্কেট বাসার নিচে পৌছেলে পূর্ব পরিকল্পিতভাবে তাদের সাথে আসা সজিবের সহযোগী একটি গাড়ীতে আসা ৮/৯ জন পুলিশ, নৌবাহিনীসদস্য পরিচয়ে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের কাছে অবৈধ মালামাল আছে এমন কথা বলে থানায় যেতে বলে।

এনিয়ে প্রথমে তাদের সাথে কথাকাটাকাটির পর জোর পূর্বক তিন বন্ধু সালাউদ্দিন, জসিমউদ্দিন ও শহীদকে বিদেশ থেকে আনা স্বর্নালংকারসহ বিভিন্ন মালামালসহ তাদের পুলিশের ব্যবহৃত ১টি ডাবল কেবিন পিকআপ ও ১ টি প্রাইভেটকারে তুলে নেয়।

অন্য গাড়ীতে কৌশলে পালিয়ে যায় সজিব।

কিন্তু তাদেরকে থানায় না নিয়ে একটি প্রাইভেটকার মিরপুর ও পুলিশের ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ পূর্বাচল তিনশো ফিট সড়কের এক জায়গায় এনে তাদের মুক্তিপন বাবদ ৫০ লাখ টাকা দাবী করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেন। বিষয়টি জানাজানি হলে রাজধানী মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ছিনতাই হওয়া বিভিন্ন মালামালসহ আটক করা হয় ৩ ডাকাত সদস্যকে। পূর্বাচল হাবিব নগর থেকে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশের কন্সটেবল রুবেলসহ ২ জনকে আটক করে।

পরে র‍্যাব-১ কাছে তাদেরকে হস্তান্তর করে। উদ্ধার করা হয় উদ্ধার করা হয় লুট হওয়া ১৬ ভরি স্বর্নালংকার, ৭ টি ল্যাপটপ, ২৮ টি মোবাইল ফোন, ৫৩ কার্টুন সিগারেট, ৫৯ কৌটা গুড়া দুধ, ৭৮ সেট থ্রী পিস, ৩৮৪ টি প্রসাধনী ক্রীম উদ্ধার।

জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পুলিশে ডাবল কেবিন পিকআপ, ১ টি প্রাইভেটকারসহ ১ টি হ্যান্ডকাপ, ১ টি ওয়াকিটকি ও আইনশৃংখলা বাহিনীর পোশাক জব্দ।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র নিজেদে আইন শৃংখলার বাহিনীসদস্য পরিচয়ে প্রাবাসীদের তুলে নিয়ে তাদের মালামাল লুটে নিয়ে যায়। পূর্বাচলের হাবিব নগর ও মিরপুর ক্যান্টমেন্ট এলাকা থেকে ডাকাত সদস্য একজন চাকুরিচুত্য পুলিশ সদস্য, একজন চাকুরিচূত্য নৌবাহিনীসদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া বেশীরভাগ মালামাল।

ওসি আরো জানান, পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কন্সটেবল রুবেল। সে গাড়ী চালাত। সে পুলিশের গাড়ী নিয়ে ডাকাতির কাজে অংশ গ্রহন করেন।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি : গ্রেফতার ২ পুলিশ সহ ৫ ডাকাত সদস্য

আপডেট সময় : ১০:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫