ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড ধীরগতির ট্রেন ও বেহাল সেবায় যাত্রীদুর্ভোগ চরমে চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন পীরগঞ্জে তালা কেটে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি তদন্তের মধ্যেই নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে সড়ক সংস্কারে তোড়জোড় সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময় বাড়ছে, শেষ ট্রেন রাত ১১টায়

বগুড়ার সারিয়াকান্দিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করলেন- জেলা প্রশাসক সাইফুল ইসলাম

মোঃ ফরহাদ হোসেন সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করলেন- জেলা প্রশাসক সাইফুল ইসলাম

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার সারিয়াকান্দিতে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তনের উদ্বোধন করলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সরকার সময়মতো কৃষকের হাতে কৃষি প্রণোদনা বীজ সার তুলে দেওয়ার কারণেই বগুড়া এখন শস্য ভান্ডারে পরিণত হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি উৎপাদন আশা করা যাচ্ছে। আশা করা যাচ্ছে আমাদের জেলার চাহিদা মিটিয়ে আমরা আমাদের উৎপাদিত শস্য অন্য জেলায় সরবরাহ করতে পারব। কৃষকরা যাতে সময়মতো তাদের উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হন তার জন্য এ অঞ্চলে একটি শস্য হিমাগার গড়ে তোলা হবে। এ মৌসুমে কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে, যাতে তৃতীয় ব্যক্তি কোন সুবিধা না নিতে পারে। বোরো ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন। তার সফল নেতৃত্বে চরাঞ্চলের কৃষক এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। ফলে উত্তপ্ত বালুময় চরাঞ্চলেও এখন বৈদ্যুতিক মোটর লাগিয়ে কৃষকরা বিশাল আয়তনের জমিতে বোরোধান চাষ করেছেন। তারাও এখন বোরো ধান কর্তন করতে ব্যস্ত সময় পার করছেন।
বোরোধান কর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া খামারবাড়ীর উপ পরিচালক মতলবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন কুমার বসাক, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নের্তৃত্ব বৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার সারিয়াকান্দিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করলেন- জেলা প্রশাসক সাইফুল ইসলাম

আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩