ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমিতির নির্বাচন সভাপতি নুরুল আফছার-সাধারন সম্পাদক কামরুল হাসান সোহেল এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২ আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শিবপুরে আ’লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

শিবপুরে আ’লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে গ্রেপ্তার হওয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক আহমেদ বহিষ্কার করার তথ্য নিশ্চিত করেছেন ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব মো: আবিদ হাসান জজ মিয়া-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, ডেভিল হান্ট অপারেশনে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি একাধিক মামলার আসামী নাদিম সরকারকে সোমবার গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। জজ মিয়া নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি ধমকি দেন।

পরে থানার হাজতখানায় থাকা চেয়ারম্যান নাদিম সরকারের সাথে দেখা করতে চান তিনি। এসময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাঁধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সবুজ মিয়াকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করেন। এসময় পুলিশের সদস্যরা এ ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরো উত্তেজিত হয়ে পড়েন।

এক পর্যায়ে জজ মিয়া বলেন, “এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে, তার কথা শুনতে হবে।” তা না হলে এখানে চাকরি করা যাবে না। এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেয়ার জন্যও হুমকি দেয়। পরে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে পুলিশের কাজে বাঁধা প্রদান ও মারধরের অভিযোগে শিবপুর থানায় মামলা করেন। পরে আজ মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবপুরে আ’লীগ নেতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার

আপডেট সময় : ০৫:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫