ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

ভোজ্যতেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৪০৪ বার পড়া হয়েছে

ভোজ্যতেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কারখানায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ৪জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামকস্থানে অবস্থিত মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের রাইস ব্র্যান তেল উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১), মো. মনির (২৮)। এরা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।
এছাড়া এই ঘটনায় আহতরা জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার একটি রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে ট্যাংকের চূড়ায় মেরামতের কাজ করছিলেন। এসময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরিত হলে চারজন শ্রমিক নিচে পড়ে যায়। পরে ঝলসে যাওয়া ৪ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এতথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোজ্যতেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪