ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের বর্ষপূর্তিতে জামায়াতের আলোচনা সভা রোববার পিএইচপি ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে কোটি ওয়েবসাইট, যুক্তরাজ্যে সেবা বন্ধ আকিদার দোহাই দিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানো ভারতীয় ষড়যন্ত্র: কাজী ইব্রাহীম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ জন সাত দল নিয়ে আত্মপ্রকাশ করল ‘সমমনা ইসলামী জোট’ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ ও অবরোধ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী

এসিল্যান্ড পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক আটক 

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

এসিল্যান্ড পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক আটক 

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এসিল্যান্ড পরিচয়ে ওষুধ ফার্মেসীতে চাঁদাবাজির সময় রাকিব নামে কথিত এক সাংবাদিককে আটক করেছে জনগণ। আটক হওয়া কথিত সাংবাদিক রাকিব পৌরসভার কাজীপাড়া এলাকার সাহেব আলীর ছেলে।

ভুক্তভোগী ফার্মেসী মালিক মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে সাংবাদিক পরিচয়দানকারী রাকিব ও পলাশ তাদের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ফার্মেসির কাগজপত্র দেখাতে বলে। এবং তারা ম্যাজিস্ট্রেটকে ম্যানেজ করতে ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ফার্মেসি মালিক স্থানীয়দের বিষয়টি জানান। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে সাংবাদিক পরিচয়দানকারী পলাশ ও ভূয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পালিয়ে যেতে সক্ষম হলেও রাকিবকে আটক করে জনসাধারণ। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ রাকিবকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে রাকিব থানাহাজতে রয়েছেন। এ বিষয়ে তিনি কুমারখালী থানায় রাকিব, পলাশ ও ভূয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এজাহার দিয়েছেন বলে জানান।

এবিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যাণ জানান, চাঁদাবাজির করতে গিয়ে জনগণের হাতে আটক খবর পেয়ে রাকিব নামে একজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এসিল্যান্ড পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক আটক 

আপডেট সময় : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪