ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রংপুর-সুন্দরগঞ্জে মেয়ের প্রেমের বলি হলেন পিতা

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ০৭:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে

রংপুর-সুন্দরগঞ্জে মেয়ের প্রেমের বলি হলেন পিতা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হীমেল কুমার মিত্রঃ রংপুরে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বাবা নওশাদ আলীকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম প্রেমিক আব্দুল করিমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

(২৫ জানুয়ারি) বুধবার সকাল ৯টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পীরগাছা উপজেলার চেংটুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নওশাদ রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাচারিবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওশাদ আলীর মেয়ের সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামধন এলাকার ওসমান গণির ছেলে আব্দুল করিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায় করিম।

এ ঘটনায় করিমকে আসামি করে মিঠাপুকুর থানায় মামলা করেন নওশাদ। মামলা পরে পুলিশ মেয়েকে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দেয় এবং করিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। ওই মামলায় প্রায় তিন মাস হাজতবাসের পর সম্প্রতি জামিনে বের হন করিম।

খবর পেয়ে আবারও করিমের বাড়িতে গিয়ে অবস্থান নেয় ওই মেয়ে।

বুধবার সকালে করিমের বাড়িতে গিয়ে মেয়েকে জোর করে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন নওশাদ। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে তার পথ রোধ করে নওশাদকে বেধরক পিটুনি দেয় করিম।

স্থানীয়রা নওশাদ আলীকে উদ্ধার করে স্থানীয় ইছলার হাটে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যায়।

এ সময় তার অবস্থার অবনতি হওয়ায় নওশাদকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, প্রেম ঘটিত কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগটি আমলে নেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর-সুন্দরগঞ্জে মেয়ের প্রেমের বলি হলেন পিতা

আপডেট সময় : ০৭:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩