ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম দুর্গাপূজায় বন্ধের দিনেও কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী মানবদেহ কি ভবিষ্যতে পুনরুজ্জীবিত করা সম্ভব? বিজ্ঞান কী বলে

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে  আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে  আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ এ ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে ৬ জুন বৃহস্পতিবার জিএমপি’তে আইন-শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে
আরও যারা উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জিএমপি’তে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা এবং ফিটনেসবিহীন যেকোন যানবাহন চলাচল বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণকে সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা নিশ্চিতকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন কমিশনার মহোদয়।
ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে  আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪