ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো জেদ্দা মিশন অভিনয় এখন প্রভার কাছে ‘সেকেন্ড চয়েস’, জানালেন কারণ নরসিংদীর মাধবদীতে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৫ জন ঢাকায় ফেক নিউজ নিয়ন্ত্রণে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী রূপগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞা জারি করল রাঙামাটি জেলা প্রশাসন পিএইচপি সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের হিড়িক সাইবার আইনে গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি দেখছে লা ফুনেত্র দ্য পারিস ফ্রান্সের অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্য মূর্খতাপূর্ণ: ম্যাক্রোঁ ঢাকায় হ্যান্ডবল খেলতে এসে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে ভারত ও নেপালের খেলোয়াড়েরা

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ বজায় রাখতে মনোজ্ঞ আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ঘোষগাঁও এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম প্রাঙ্গণে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দলাল বর্মন, কোষাধ্যক্ষ শ্রী পলাশ চন্দ্র এবং ঝিনাইগাতী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আরতি পরিবেশন করেন, যা পুরো মন্দির প্রাঙ্গণে এক উৎসবমুখর আবহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকদের মতে, আরতি প্রতিযোগিতার মতো কর্মসূচি শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য লালন করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬