ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণ মানুষের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসবের উদ্‌যাপন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্মরণ করে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি কঠিন সময় পার করতে হয়েছে। সে সময় পুলিশের স্বাভাবিক কার্যক্রম থমকে গিয়েছিল। ফলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয় এবং ছিনতাই, রাহাজানি ও ডাকাতির মতো নানা অঘটন ঘটতে থাকে। তবে চরম সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে জনগণের সহায়তায় পুলিশ বাহিনী তার অবস্থান পুনর্প্রতিষ্ঠা করেছে।

পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে পুলিশপ্রধান জানান, স্থানীয় জনগণ, পূজা উদ্‌যাপন কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রয়াসে দেশের ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে এখন শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন হচ্ছে। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করায় পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি

আপডেট সময় : ০১:০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬