ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭ বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর খবর নিয়মিত আসছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। অবশ্য এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ৮৫ জনের শরীরে রোগটি শনাক্ত হওয়ার পাশাপাশি নতুন করে আরও ৯৫০ জন উপসর্গ নিয়ে নিবন্ধিত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতের এই সংস্থার দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে আক্রান্তের পাশাপাশি উপসর্গযুক্ত রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে অবস্থান করছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সরকারি হিসাবে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে বাকি ১ হাজার ৮৫ জন মারা গেছেন।

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৫: ১০আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৫: ১২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫

আপডেট সময় : ০৩:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬