ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য বিশেষ প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার এই ব্যবস্থা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এই নিরাপত্তা ও প্রটোকল বহাল থাকবে বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তির হাতে ড. ইউনূস হেনস্তার শিকার হন। এ ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার কঠোর নির্দেশ দেন।

বিমানবন্দরে ড. ইউনূসের হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনূসের মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের সঙ্গে দেশের বাইরে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সতর্ক করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক কনস্যুলেট স্থানীয় নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। এ বিষয়ে তাদের কাছ থেকে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬