ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি–এসপি বিএনপির মুখে জুলাই আর অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ বোরহানউদ্দিনে সবজি চাষ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ করার চক্রান্ত চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সতর্ক করে বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক নানা পর্যায় থেকে ষড়যন্ত্রের অপচেষ্টা হতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাঙালির আসন্ন দুর্গাপূজা যেন পুরোপুরি নির্বিঘ্নে এবং শান্তিময় পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান অর্থনৈতিক চ্যালেন্জের কথা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ব্যাংক ও আর্থিক খাতের চরম অনিয়ম ও অব্যবস্থাপনার বোঝা কাঁধে নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাতে নিতে হয়েছে। বর্তমানে দেশ পুনর্গঠনের কাজ চলছে। বিগত দিনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিরা লুটপাটের উদ্দেশ্যে যেসব ঋণ নিয়েছিল, সেই বিপুল দেনার দায়ভার এখন বর্তমান সরকারের ওপর এসে পড়েছে এবং এই সংকট সামাল দিতে হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট নিরসনে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদী গোষ্ঠীর কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাট করে বিদেশে ক্যাসিনোতে উড়ানো হয়েছে। এখন সেই অবৈধ কালো টাকা ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চক্রান্ত চলছে। অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার এ ধরনের সব প্রচেষ্টা নস্যাৎ করতে আসন্ন দুর্গাপূজায় দেশবাসীকে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

আপডেট সময় : ০৬:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬