ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সেবা সহজতর করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার 'প্রবাসী কার্ড' চালুর উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই কার্ডের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলমান রয়েছে। এই কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনসহ দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এসব তথ্য জানান। তিনি প্রবাসীদের দেশের ‘সোনার মানুষ’ হিসেবে অভিহিত করে তাঁদের মর্যাদা রক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে ১১টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি প্রবাসীদের সঙ্গে সরাসরি আলোচনার ভিত্তিতে তিনটি প্রধান সাধারণ সমস্যার কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে দেশে পাসপোর্ট তৈরিতে দালাল ও দুর্নীতির শিকার হওয়া, বিদেশে গিয়ে চুক্তিমতো কাজ না পাওয়া এবং দূতাবাসের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া। এছাড়া বিমানবন্দরের অব্যবস্থাপনার বিষয়েও প্রবাসীদের অভিযোগের কথা তিনি তুলে ধরেন।

নতুন এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের মৌলিক তথ্য সংরক্ষণের পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসীরা দেশে ফিরে জমিজমাসংক্রান্ত যেসব সমস্যায় পড়েন, তা দ্রুত সমাধানের জন্য সাত দিনের মধ্যে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার বর্তমানে তিন শতাংশ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি আর্থিক খাতে মানুষের আস্থা ফেরাতে প্রবাসীকল্যাণ ব্যাংককে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাংকটিকে সাধারণ ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পাশাপাশি প্রবাসী কার্ডের সঙ্গে এর সংযোগ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে তিন লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা থাকলেও, প্রবাসীদের ব্যবসা, নতুন উদ্যোগ বা বাড়ি নির্মাণের সুবিধার্থে এই ঋণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনিয়ম ও অবৈধ প্রক্রিয়া বন্ধে সরকার নিরলস কাজ করছে। রামরুর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, গত তিন দশকে রামরু ১০০টির বেশি গবেষণা পরিচালনা এবং ১৩টি জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে অবদান রেখেছে। রামরুর উপনির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ এবং পরিচালক (প্রোগ্রাম) মারিনা সুলতানা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে আসছে ‘প্রবাসী কার্ড’

আপডেট সময় : ০১:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬