ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার উদ্যোগ ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা লিটনের দুর্দান্ত ক‍্যাচে ভাঙল আফগানিস্তানের প্রতিরোধ জুটি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় রোববার পাঁচ ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। শতকের দেখা পাওয়া এই ব্যাটাররা হলেন ঢাকার মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন; চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মার্শাল আইয়ুব এবং মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে ভর করে ঢাকা ৬ উইকেটে ৫৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এই ম্যাচে মার্শাল ১৭৫ রান এবং মাহিদুল অঙ্কন ১০৫ রান করেছেন। তৃতীয় উইকেট জুটিতে তারা ৩২০ রান যোগ করেন, যা জাতীয় লিগের ইতিহাসে তৃতীয় উইকেটে ঢাকার সর্বোচ্চ রানের জুটি। দিনের শেষভাগে স্বাগতিক সিলেট ২ উইকেটে ১৫৪ রান তুলে খেলা শেষ করেছে।

সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহের সংগ্রহ দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান। দলটি রংপুরের প্রথম ইনিংসের চেয়ে ২৩৯ রানে পিছিয়ে আছে। এর আগে রংপুর ৬ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শুরু করে এবং শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪২২ রান করে ইনিংস ঘোষণা করে।

এদিকে, খুলনার মেহেদী হাসান রাজশাহীর বিপক্ষে বল হাতে ৬ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখার পর ব্যাট হাতেও সেঞ্চুরি করেছেন। আটে নেমে ১১৮ বলে ১০৪ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। তার দল দিন শেষ করেছে ৪৬৩ রান নিয়ে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

আপডেট সময় : ০৩:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬