ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড় মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৪ সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ক্ষয়ক্ষতি হওয়ায় সেখানে আপাতত বিমান ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রোববার (১১ অক্টোবর) জানিয়েছে, নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় আগামীকাল ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে।

বিমানবন্দরটির কার্যক্রম আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে পরিচালিত একের পর এক ফ্লাইট স্থগিত করা হয়েছে। বেবিচকের তথ্যমতে, উদ্ভূত পরিস্থিতিতে এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ও সংশ্লিষ্ট রুটের মোট ৯টি ফ্লাইট স্থগিত করা হয়। বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি আরবগামী যাত্রী এবং সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী ও যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে রিয়াদ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ও পরিচালনগত কারণে ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি এবং পরবর্তী নির্দেশনার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট

আপডেট সময় : ১২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬