সংবাদ শিরোনাম :
দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:২৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরাকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন করার সময় আজ সকালে তাকে আটক করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা নিজেই তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের সময় পুলিশ তার ফোন নিয়ে নিয়েছিল, তবে মুক্তির পর তিনি ফোনটি ফিরে পেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, ময়দান গড়ি থানায় আটক থাকা অন্যান্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























