ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্রের সূতিকাগার হিসেবে আখ্যায়িত স্থানীয় সরকারব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবদুল মঈন খান আরও বলেন, সৌরশক্তি ব্যবহারে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি নিশ্চিত করতে তাঁদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন। প্রতিমন্ত্রী জানান, বিরোধী দলের শাটডাউনের আহ্বান সত্ত্বেও গত পাঁচ দিনে দেশে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে।

মীর শাহে আলম বিরোধী দলের সমালোচনা করে বলেন, জাতীয় সংসদ ও রাজপথে তাদের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের অধিবেশনে সরকারের সাফল্য আড়াল করার উদ্দেশ্যে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং পরে সেসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে সৌরশক্তি থেকে উৎপাদিত ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের মতো দেশ সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বলেও জানান তিনি। মীর শাহে আলম আরও জানান যে, বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে। এই উদ্যোগ বাস্তবায়নে সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব

আপডেট সময় : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬