ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী সাজেক সড়কে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

‘জনতার আদালতে বাবু হত্যার বিচার হবে’: বড়াইগ্রামে হুইপ দুলু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনতার আদালতেই সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার নিশ্চিত করা হবে এবং তার রক্ত কখনো বৃথা যেতে দেওয়া হবে না। শনিবার (১০ অক্টোবর) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে হুইপ দুলু অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সানাউল্লাহ নুর বাবুর মতো একজন জনপ্রিয় নেতাকে হারাতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। তিনি উল্লেখ করেন, ঘাতকেরা শুধু প্রকাশ্য দিবালোকে বাবুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার তার সবই করেছে। উল্টো শেখ হাসিনা বাবুর খুনিদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছেন।

হুইপ দুলু আরও বলেন, শুধু সানাউল্লাহ নুর বাবু নয়, বিএনপিকে দুর্বল করার চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ অসংখ্য নেতাকর্মীকে খুন ও গুম করেছে। দীর্ঘদিন তারা ক্ষমতার বলে বিচারকে আটকে রেখেছিল। কিন্তু বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত রয়েছে। এই জনতার মহাসমাবেশে তিনি প্রতিশ্রুতি দিয়ে জানান, বর্তমান সরকারের আমলেই ইনশাল্লাহ আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার করা হবে।

বনপাড়া বাজারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব ও নাসিম উদ্দিন নাসিম, শহীদ সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক এবং অধ্যক্ষ আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

‘জনতার আদালতে বাবু হত্যার বিচার হবে’: বড়াইগ্রামে হুইপ দুলু

আপডেট সময় : ১১:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬