ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় কোনো আপস নয়: কাতার আমির অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক রাতে এক কৃষকের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর ধলিয়াকোণা গ্রামে এ চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. তারা মিয়া ওই গ্রামের মৃত আরশদ আলীর ছেলে। তিনি জানান, গরুগুলো হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

তারা মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে চোরেরা তাঁর গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি কালো বকনা, দুটি কালো ষাঁড় এবং একটি লাল বাছুর ষাঁড় রয়েছে। ভুক্তভোগী কৃষকের ভাষ্যমতে, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, রাত ২টার দিকে তাঁর চাচাতো ভাই আব্দুল কাদির প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির সামনে গেলে একটি গরু গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। তখন তিনি ডাকাডাকি করলে তারা মিয়া গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে গরুগুলো নেই। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাকি চারটি গরুর সন্ধান পাননি। স্থানীয়দের মাঝে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এবং ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গরু চুরির ঘটনা বন্ধে পুলিশ বদ্ধপরিকর। অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে। গরুচোরদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

আপডেট সময় : ০৩:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬