ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী যৌথ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অ্যালামনাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই তার স্বাগত ভাষণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত মূল লক্ষ্যে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি স্বাধীনতা-উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্ডিন্যান্স অনুযায়ী ইসলামী ও সাধারণ শিক্ষার সঠিক সমন্বয় বজায় রেখে অনুমোদিত বিভাগগুলো চালুর ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তিনি অ্যালামনাইদের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থসম্পাদক ড. শরীফ উদ্দিন প্রামাণিক সংগঠনের অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল করিম অ্যাসোসিয়েশনকে সার্বজনীন করার লক্ষ্যে জয়েন্ট স্টকে নির্ধারিত বিধি-বিধান ও অনুধারাগুলো সঠিকভাবে বাস্তবায়নের ওপর আলোকপাত করেন। দিনব্যাপী এই সভার আলোচনা পর্বে কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন উপকমিটি এবং বিভাগ ও জেলাওয়ারী দায়িত্বপ্রাপ্ত ডেলিগেটরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬