ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ শাহরুখের সংকটে পাশে দাঁড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর মুম্বাইয়ে বিক্ষোভস্থল থেকে আটক বলিউড অভিনেতা ইমরান খান সিরাজগঞ্জের চায়না বাঁধে বিকেল হলেই বাড়ছে প্রেমিক-প্রেমিকাদের ভিড় শেখ হাসিনার সঙ্গে কথা হয়, ফিরতে চাইছেন তিনি: জি এম কাদের শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় নিয়ে এসে কৌশলে পালিয়ে গেছেন দুই যুবক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম সবুজ মল্লিক (৫০)। তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুই যুবক অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন টিকিট কাটতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় হাসপাতালের কর্মীরা সঙ্গে থাকা অপর যুবককে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। পরে ওই যুবকও তাকে খুঁজতে যাওয়ার কথা বলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

পরে ওই ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও আকাশি রঙের শার্ট।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি জানান, মৃত ব্যক্তির পকেটে থাকা মানিব্যাগ, কয়েকটি ভিজিটিং কার্ড ও চশমার দোকানের একটি রসিদের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে ওই চশমার দোকানে মৃত ব্যক্তির ছবি পাঠানো হলে দোকানসংশ্লিষ্ট ব্যক্তি ছবিটি ফেসবুকে প্রকাশ করেন। এর মাধ্যমে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের খবর দেওয়া হয়।

মুঠোফোনে মৃত ব্যক্তির ছেলে তামিম জানান, তার বাবার নাম সবুজ মল্লিক। তার দাদার নাম আমজাদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। সবুজ মল্লিক ধামরাই এলাকায় প্রতীক সিরামিক কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয়

আপডেট সময় : ১২:০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬