ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয় চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময় জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে জাতীয় রোডম্যাপ ও বাফার স্টক করছে সরকার আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের

ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহামে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ক্লাবটির ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি ২০২৬’ জিতেছেন তিনি। ফুলহামের একাডেমি থেকে উঠে আসা সেরা উদীয়মান ফুটবলারকে বর্ষসেরা হিসেবে এই পুরস্কারে ভূষিত করা হয়। ক্লাবটির সতীর্থ খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হয়।

চলতি সপ্তাহে মোটসপুর পার্কে অবস্থিত ফুলহ্যামের অনুশীলন মাঠে গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে ট্রফিটি গ্রহণ করেন ফারহান। ১৯ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে খেলছেন।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে ফারহান ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেন, সতীর্থদের ভোটে এই পুরস্কার পাওয়াটা দারুণ এবং অত্যন্ত তৃপ্তিদায়ক একটি অনুভূতি। সতীর্থদের সহযোগিতা ছাড়া এটি অর্জন করা সম্ভব হতো না। তারাই অনুশীলনে ও ম্যাচে মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় এবং একটি প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা তাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছেন, তাদের নামের তালিকার দিকে তাকালেই বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।

ফারহানের এই সাফল্যে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সাইমন ডিউক তাকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা সরাসরি ফারহানের সঙ্গে কাজ করেছেন, তাদের ভোটে এই সম্মান অর্জন করায় তাকে অভিনন্দন জানাই। এই ট্রফিতে অতীতে যাদের নাম যুক্ত হয়েছে, তা থেকেই প্রমাণিত হয় এটি কতটা মর্যাদাপূর্ণ একটি পুরস্কার।

পেশাদার ফুটবলে নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ফারহান। প্রিমিয়ার লীগ টুতে অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭টি গোলে সরাসরি অবদান রেখে ফুলহামের ‘ইয়ং হোয়াইটস’ দলকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গত বছরের নভেম্বরে এই লীগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছিলেন তিনি।

ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সম্প্রতি বড় এক মাইলফলক স্পর্শ করেছেন ফারহান। গত মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার অভিষেক ঘটে। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটিও করেন এই ফরোয়ার্ড।

বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে ফারহান বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তার ও তার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত ছিল। দলের হয়ে গোল করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করার অভিজ্ঞতা এবং স্টেডিয়ামের পরিবেশ তাকে অন্য রকম এক অনুভূতি দিয়েছে। সামনে আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেখানে খেলার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতোমধ্যেই তিনি সমর্থকদের কাছ থেকে প্রচুর বার্তা পেয়েছেন বলেও জানান।

ফুলহাম ক্লাবের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি খেলোয়াড় জনি হেইনেসের স্মরণে এই ট্রফি প্রবর্তন করা হয়। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যামের ধারণা থেকে ২০১৯ সাল থেকে প্রতি বছর একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও প্রতিশ্রুতিশীল ফুটবলারদের এই পুরস্কার দেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

আপডেট সময় : ০৪:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬