ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী ভৈরবে ট্রাক্টর উল্টে হেলপার কিশোরের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে রিয়াদে হামলা: ঢাকা থেকে বাতিল ৮ ফ্লাইট, বিমানের সিদ্ধান্ত সোমবার গ্রে ফোনের দাপটে দেশীয় শিল্প ও রাজস্বের বড় ক্ষতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো সফল বিক্রিয়া সম্পন্ন সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী

পার্বতীপুরে পুরনো স্থানে মোস্তফাপুর ইউপি ভবন নির্মাণের দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুরে ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি আগের নির্ধারিত ও পুরনো জায়গাতেই নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোস্তফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল এবং হাফেজ আজিজুর রহমান সুমনসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনটি বর্তমান স্থানে স্থাপন করা হয়েছিল। দীর্ঘ প্রায় ছয় দশক ধরে সেখান থেকেই ইউনিয়নের সব ধরনের সরকারি ও নাগরিক সেবা সফলভাবে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি এই ভবনটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার একটি গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। তাঁরা অবিলম্বে এই স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করে পুরনো স্থানেই নতুন ভবন নির্মাণের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ জানান, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পার্বতীপুরে পুরনো স্থানে মোস্তফাপুর ইউপি ভবন নির্মাণের দাবি

আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬