ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্সেনাল-চেলসির দাপুটে জয়, হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে যুব উন্নয়নের স্থগিত নিয়োগ পরীক্ষা ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের মানববন্ধন ও বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ। শুক্রবার সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টটি চালুর লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’-এর উদ্বোধন করা হয়। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়। তবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নিয়ে নিলয় নামের স্থানীয় এক ফুটবলার বলেন, "আমি নিজে একটি দলের হয়ে খেলছি। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। কোনো ভিত্তিহীন বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে খেলা বন্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম বলেন, "বিভিন্ন দলে আমাদের মোট ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্রীড়াপ্রেমী মানুষের মন ভেঙে গেছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—দয়া করে টুর্নামেন্টের কার্যক্রম পুনরায় চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।"

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬