ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার চার মূল্যস্তরে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট, করের প্রভাব কমার শঙ্কা

ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনজুড়ে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত এবং ২১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। কিয়েভকে প্রয়োজনীয় সহায়তা না করা এবং যুদ্ধ বন্ধে আন্তরিক সদিচ্ছার অভাবের জন্য তিনি ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার বিমান হামলায় দুটি যাত্রীবাহী বাস বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক মানুষ হতাহত হওয়ার পরপরই জেলেনস্কি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ক্রামাতোরস্কের ওই বাসে সরাসরি চালানো বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন যে, রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর আগের দিন প্রিলুকি শহরের একটি পাঁচতলা ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হন। এছাড়া কিয়েভসহ দেশের অন্যান্য শহরেও অনেক মানুষ হতাহত হয়েছেন। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে জেলেনস্কি নিশ্চিত করেন যে, গত দুই দিনে দেশজুড়ে মোট ৭৮ জন প্রাণ হারিয়েছেন।

হামলার পর এক আবেগপূর্ণ বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন। রুবিও দাবি করেছিলেন যে, যুদ্ধটি বর্তমানে একটি ‘বিপজ্জনক অচলাবস্থায়’ স্থবির হয়ে আছে। এর জবাবে জেলেনস্কি বলেন, "এখানে অচলাবস্থা কোথায়? এটি কোনো অচলাবস্থা নয়, বরং এটি আসলে ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনিচ্ছা।"

জেলেনস্কি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনারসহ শীর্ষ কর্মকর্তারা নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন বিনিয়োগ নিয়ে মস্কোর সঙ্গে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন, অন্যদিকে তখন কূটনৈতিক অচলাবস্থার অজুহাত দেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের এই আচরণকে তিনি চরম দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে রুশ হামলায় ৭৮ প্রাণহানি, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জেলেনস্কি

আপডেট সময় : ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬