ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখাউড়ায় ফলের বাজারে চড়া দাম, পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম ক্রেতারা চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোল, হার এড়ালো সান্তোস বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হয়ে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে? দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার টাকা

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পেন্টাগন প্রধান পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে, আগামী ৩রা ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুড ঘাঁটিতে দুপুর একটায় এই রায় কার্যকর হবে এবং পুরো প্রক্রিয়াটি সাধারণ মানুষের জন্য সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) করা হবে। গত ছয় দশকের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম সামরিক মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে, যা আধুনিক যুগে দেশটিতে বিরল এক প্রকাশ্য মৃত্যুদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি সাক্ষাৎকারে পিট হেগসেথ জানান, বাহিনীর ভেতর থেকে চালানো হামলার পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা সবার জানা প্রয়োজন, আর সে কারণেই এই প্রক্রিয়াটি উন্মুক্ত রাখা হয়েছে। নিদাল হাসান কোনো শেষ ইচ্ছা প্রকাশ করেছেন কি না বা প্রেসিডেন্টের কাছে মানবিক আবেদন জানিয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে হেগসেথ জানান, এতে তাদের কোনো আগ্রহ নেই। প্রতিরক্ষামন্ত্রীর সুপারিশের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের স্থগিতাদেশ বাতিল করে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের যে উদ্যোগ নিয়েছেন, এটি তারই অংশ।

২০০৯ সালের ৫ই নভেম্বর ফোর্ট হুড ঘাঁটির একটি মেডিকেল সেন্টারে সাবেক সামরিক মনোরোগ বিশেষজ্ঞ মেজর নিদাল হাসান নির্বিচারে গুলি চালিয়ে ১৩ জন নিরস্ত্র সেনাকে হত্যা করেন এবং আরও বহু সেনাসদস্যকে আহত করেন। এরপর ২০১৩ সালে সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তখন থেকেই তিনি কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগারে বন্দি রয়েছেন। তদন্তে বেরিয়ে আসে যে, হামলার আগে তিনি কট্টরপন্থি ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। উল্লেখ্য, ১৯৪৫ সালের পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এবং ১৯৬১ সালের পর থেকে সামরিক বাহিনীতে কোনো মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে

আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬