ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী সাজেক সড়কে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করার লক্ষ্যে মার্কিন বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং সম্ভাব্য অভিযানের নির্দিষ্ট কোনো তারিখও ঘোষণা করা হয়নি। তবে চলতি মাসের শেষ দিকে ইসরাইলের নির্বাচনের আগেই এই সংঘাত শুরু হওয়ার একটি আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি বিপর্যস্ত হওয়ার কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, ইরান বর্তমানে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি। এখন বিষয়টি দুটি উপায়ের যেকোনো একটিতে এগোবে— হয় সহজ উপায়ে, না হয় কঠিন উপায়ে। ওই কর্মকর্তার মতে, সব তাস এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্রের জন্য যা সবচেয়ে কল্যাণকর, সেটিই করবেন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে জানিয়েছেন, ইরানে পুনরায় হামলা শুরু হলে তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকবে দেশটির পারমাণবিক স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনা। এই সংঘাত আবার শুরু হলে মার্কিন বাহিনীর সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনীও যুক্ত হতে পারে বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।

এর আগে মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ‘দ্য আটলান্টিক’ সাময়িকীকে জানিয়েছিলেন, নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে পুনরায় হামলা শুরুর পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। ওই কর্মকর্তারা জানান, এই সম্ভাব্য পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প মূলত দেখাতে চান যে তিনি গ্যাসের দাম কমানোর বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন। ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন পেন্টাগনের এই প্রস্তুতির নির্দেশ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। তবে ট্রাম্প শেষ পর্যন্ত এই অভিযান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬