ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তজুমদ্দিনে স্পিকার গোল্ডকাপ ফুটবল উদ্বোধন, চতলা মেজর হাফিজ একাডেমির জয় জেডি ভ্যান্সের ‘চুক্তিভিত্তিক দাস’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ভারতের কর্তৃপক্ষের অবহেলা: ঘাটাইলের সাগরদীঘি বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের দখলে শান্ত ও মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ, চা বিরতিতে ২২৬/৫ দৌলতদিয়ায় বাল্কহেড থেকে দৈনিক ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ মিরপুরে চাঁদা না দেওয়ায় মারধর, উল্টো ফেঁসে গেলেন লেগুনা মালিক নোবেল জয়ের পর ট্রাম্পকে নিয়ে মজা করলেন নাভি পিল্লাই গাজীপুর সাফারি পার্কের অব্যবস্থাপনা দূর করার আশ্বাস পরিবেশমন্ত্রীর ঈশ্বরদীতে মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে ২৩ জন গ্রেপ্তার মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষের শিকার ক্যাটরিনা, দিলেন কড়া বার্তা

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের পদমর্যাদা ও জীবনমান উন্নয়নের স্বার্থে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই জাতীয়করণ আজ হোক বা কাল হোক—হবেই। তবে এই দাবি বাস্তবায়নের জন্য বড় পরিসরে কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, এর জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা যদি সুশৃঙ্খল ও বড় পরিসরে জাতীয় সমাবেশ আয়োজন করে মানবিক ও গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরেন, তবে সরকার বিষয়টির গুরুত্ব অবশ্যই বিবেচনা করবে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি উদ্যোগের কথাও জানান মীর শাহে আলম। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, এতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি ছুটির দিন ও অতিরিক্ত সময়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করা সম্ভব হবে। এতে একটি প্রতিষ্ঠান মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে বলেও জানান তিনি।

শিক্ষকদের সামাজিক মর্যাদার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক এমন একটি পেশা, যার মাধ্যমে পৃথিবীর অন্য সব পেশার মানুষের সৃষ্টি হয়। তারা সমাজের মূল চালিকাশক্তি ও গণতন্ত্রের বার্তাবাহক। শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করে এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬