ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, সুপ্রিম কোর্টে কপিল সিব্বলরা জনগণের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: আমির খসরু দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী চাকরি ও পেশাগত স্বীকৃতির দাবিতে বেরোবি শিক্ষার্থীদের ৬ দফা অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৯৫ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে, পুলিশ ও আসামিসহ আহত ৫ সব ধর্মের মানুষই আমার পরিবারের সদস্য: হুইপ অপু ‘মিনেসোটা সোমালিদের দখলে যাচ্ছে’, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনিতে পরিবেশমন্ত্রী বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধ খুন

সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক পরিবহন খাতে দীর্ঘকাল ধরে চলা নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি এই খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন এই নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তনের জন্য সোচ্চার থাকবে এবং সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা ও যাত্রীদের সেবার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

পরিবহন খাতের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি আইনসঙ্গত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

এসময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর

আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬