ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো

দৌলতখানে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার দৌলতখানে বাবার প্রায় দুই কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে। গত শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত ওই নারীর নাম রুমা বেগম (২১)। তিনি বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আল আমিনের স্ত্রী। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী রুমার অভিযোগ, তার বাবা হানিফ মৃধার দ্বিতীয় স্ত্রী সোনিয়া বেগম ১০-১২ জন সহযোগী নিয়ে তাদের বাড়িতে চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। হামলার একপর্যায়ে সোনিয়া ও তার সহযোগীরা রুমার হাতের সোনার আংটি এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে যান। রুমা জানান, প্রায় তিন মাস আগে তার বাবা সোনিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সোনিয়া তার বাবার সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, যা নিয়ে পরিবারে বিরোধের সৃষ্টি হয়।

can ঘটনার পর আহত রুমাকে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্ত্রীর ওপর হামলার বিচার দাবি করে রুমার স্বামী আল আমিন বলেন, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা পারিবারিকভাবে সমাধান করা উচিত ছিল। কিন্তু এভাবে একজন অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের ওপর হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে অভিযুক্ত সৎমা সোনিয়া বেগমের বক্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দৌলতখানে অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬