ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম

কুষ্টিয়ায় নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের বিশেষ ক্যাম্পেইন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে কুষ্টিয়ার মধুপুর এলাকার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ক্যাপ’র সভাপতি জান্নাতুল মাওয়া ইতি। তিনি ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ও সামগ্রিক ধারণার পাশাপাশি স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া জরায়ুমুখ ক্যান্সারের কারণ, ঝুঁকিপূর্ণ বিষয়, প্রতিরোধের উপায় এবং সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ক্যাপ’র ক্যান্সার অ্যান্ড এডুকেশন সেক্রেটারি জুবাইদা নাসরিন দোলা।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের ক্যান্সার বিষয়ক প্রচলিত ভুল ধারণা ও উদ্বেগ দূর করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত তরুণী ও শিক্ষকদের মাঝে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে ক্যান্সার সম্পর্কে তথ্যভিত্তিক সচেতনতা তৈরির পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার চেষ্টা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন মোহনা আফরিন মুন্নী ও মারিয়া আক্তার।

সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়া ইতি বলেন, ক্যান্সার প্রতিরোধের প্রথম ধাপই হলো সচেতনতা। বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সঠিক ধারণা দেওয়া, ঝুঁকির বিষয়গুলো জানানো এবং সময়মতো পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করাই ক্যাপ-এর অন্যতম প্রধান উদ্দেশ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় নারীদের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের বিশেষ ক্যাম্পেইন

আপডেট সময় : ১২:২৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬