ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলহামের বর্ষসেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: চার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম জমা হানি ট্র্যাপ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার রাজবাড়ীতে আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা: ৭ স্বাস্থ্যকর্মীর ১২ বছরের কারাদণ্ড চাইলেন আইনজীবীরা রায়পুরায় ম্যারাথন: অংশ নিলেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার দৌড়বিদ মতিঝিলে ভবন দখলের অভিযোগ: যুব অধিকার পরিষদ থেকে সানি সারোয়ার বহিষ্কার রিকশাচালক হিসেবে হাজির হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ শনিবার শুভ মহালয়া, শুরু হচ্ছে দেবীপক্ষ ও দুর্গাপূজার ক্ষণগণনা অ্যান্টার্কটিকায় উধাও পাঁচ লাখ পেঙ্গুইন, হারাল বৃহত্তম কলোনির খেতাব

অপরাধ দমনে কোনো ‘ক্লিন হার্ট’ নয়, বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, অপরাধ দমনে সরকার 'অপারেশন ক্লিন হার্ট' পরিচালনার কোনো পরিকল্পনা করছে না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্ত্রী বলেন, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এই ধরনের অভিযান প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেই তা আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়ে তিনি বলেন, কারো দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা এবং ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে।

আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লক্ষ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের সর্ববৃহৎ ফোর্স। কেন্দ্রীয়ভাবে দায়িত্বরত আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ঢাকা ও আশুলিয়ার শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির কাজ চলছে এবং তাদের পর্যায়ক্রমিক দাবি-দাওয়া পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর মাসে কোনো অপশক্তি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে—এমন সম্ভাবনা সরকার বিশ্বাস করে না।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১: ৫১আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১: ৫৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

অপরাধ দমনে কোনো ‘ক্লিন হার্ট’ নয়, বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান

আপডেট সময় : ১২:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬