ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার চার মূল্যস্তরে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট, করের প্রভাব কমার শঙ্কা শেরেবাংলা নগরে সরবে সচিবালয়, চূড়ান্ত হলো নতুন নকশা শিক্ষার্থীদের অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

মাল্টায় মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাল্টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির এক নেতার বিরুদ্ধে পাঁচজনকে মানবপাচার এবং অর্থপাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪০ বছর বয়সী নাজমুল ইসতিয়াক মাল্টার মেলিয়েহায় পিংক গার্লিক নামে একটি রেস্তোরাঁর মালিক। টাইমস অব মাল্টার প্রতিবেদন অনুযায়ী, একজন ভুক্তভোগী বাংলাদেশি নাগরিকের অভিযোগের ভিত্তিতে দেশটির পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

ভুক্তভোগী পুলিশকে জানান, বৈধ চাকরির প্রলোভন দেখিয়ে নাজমুল তাকে মাল্টায় নিয়ে আসেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর নাজমুল তাকে তার রেস্তোরাঁয় বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করেন। রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, এই শোষণকে বৈধতা দিতে নাজমুল ওই কর্মীকে বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন। পরে নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, সেখানে ভুক্তভোগী তিন মাসের বিনা বেতনের ছুটিতে কাজ করতে সম্মত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ আরও চারজন ভুক্তভোগীর সন্ধান পায়, যারা একই ধরণের শোষণের শিকার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের নিয়মিত হুমকি দেওয়া হতো যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানালে তাদের মাল্টা থেকে বহিষ্কার করা হবে। পুলিশের ধারণা, এমন আরও কয়েকজন ভুক্তভোগী থাকতে পারেন যারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন।

প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ার পর নাজমুলকে তার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পরপরই তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে জানায় যে, জামিনে মুক্ত হলে অভিযুক্ত সাক্ষীদের প্রভাবিত বা ভয়ভীতি দেখাতে পারেন। আসামিপক্ষ ইলেকট্রনিক নজরদারি ও সুরক্ষা আদেশের আওতায় জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মাল্টায় বাংলাদেশি কমিউনিটির এক নেতার বিরুদ্ধে পাঁচজনকে মানবপাচার এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে দেশটির আদালত অভিযুক্তকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস অব মাল্টার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মাল্টায় মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬