ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে ভর্তি ৪৩, মৃত্যু ২ জনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মোট ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং পরীক্ষায় তাঁর ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু মহব্বত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ ছিল। তবে ডেঙ্গুর পরীক্ষা না হওয়ায় তার মৃত্যুর সঙ্গে ডেঙ্গুর সংক্রমণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে ভর্তি ৪৩, মৃত্যু ২ জনের

আপডেট সময় : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬