ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর

তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কল্পনা বেগম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথের নজরে এলে তিনি সোমবার দুপুরে কল্পনা বেগম ও তার পরিবারকে নিজ দপ্তরে ডেকে নিয়ে ১০ হাজার টাকা নগদ অর্থসহায়তা প্রদান করেন।

২৫ বছর বয়সী কল্পনা বেগম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জায়দুল হকের স্ত্রী। তার স্বামী একজন বাক্‌প্রতিবন্ধী এবং হোটেলে দিনমজুর হিসেবে কাজ করেন। বর্তমানে কল্পনা বেগম তার দিনমজুর বাবার বাড়ি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে তিন সন্তানকে নিয়ে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন কল্পনা। সন্তান তিনটির নাম রাখা হয়েছে হাসান, হোসাইন ও বেল্লাল। বর্তমানে তাদের বয়স এক মাস পার হয়েছে।

সন্তান তিনটি সুস্থ থাকলেও অপারেশনের স্থানে ইনফেকশন হওয়ায় গত এক মাস ধরে কল্পনা বেগম অসুস্থ। নবজাতক ও অসুস্থ মায়ের চিকিৎসা খরচ এবং খাবার জোগাতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কল্পনা বেগম জানান, নিজের ওষুধের জন্য প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ টাকা এবং তিন নবজাতকের দুধের জন্য ৬০০ টাকা প্রয়োজন হয়। ইউএনও স্যারের কাছ থেকে ১০ হাজার টাকা সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সন্তানদের বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, পরিবারটির খোঁজখবর নিয়ে এর আগে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল এবং সোমবার আরও ১০ হাজার টাকা প্রদান করা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

তিন পুত্র সন্তানের জননী কল্পনার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৫:৫৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬