ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা সুবাহ শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ মুম্বাইয়ে সমাবেশের অনুমতি না পেয়ে জেল ভরো আন্দোলনের ডাক সিজেপির ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায়ের শঙ্কায় বাংলাদেশ হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না, চুয়েটে মধ্যরাতে বিক্ষোভ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর উপস্থাপিকা

অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, অক্টোবর মাস থেকে এই জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রোসাটমের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের চুক্তি ও সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে। এর আগে ২০২৩ সালে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আনা হয়েছিল এবং চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।

প্রাথমিকভাবে রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আনার পরিকল্পনা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় জ্বালানিবাহী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। রোসাটম নতুন করে পরিবর্তিত এই সময়সূচি নিশ্চিত করেছে এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদেরও অবহিত করেছে। সেই নতুন সূচি অনুযায়ী, অক্টোবর থেকে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অক্টোবরে শুরু হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ: রোসাটম

আপডেট সময় : ০১:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬