ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার সন্ধ্যায় কেন্দ্রটি পরিদর্শনের পর তিনি ঘোষণা দিয়েছেন যে, প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে অত্র এলাকার অসহায় ও দরিদ্র মানুষ এই প্রতিষ্ঠানটি থেকে সেবা পেয়ে আসছেন। তাই এই প্রতিষ্ঠানের কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, শিশুদের টিকাদানসহ সব ধরনের সেবা দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক করা হবে।

ভাঙচুরের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বুলডোজার এনে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে একটি সেবামূলক প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। তিনি জানান, জায়গাটি গৃহায়ন কর্তৃপক্ষের এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। এছাড়া জায়গা নিয়ে কোনো আইনি দাবি থাকলে তা আইনগত প্রক্রিয়ায় উত্থাপনের আহ্বান জানান তিনি।

ঘটনার তদন্ত ও পদক্ষেপ প্রসঙ্গে আমিনুল হক জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তিনি স্পষ্টভাবে জানান, কোনো দলীয় ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এখন পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানান তিনি। পুলিশি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে পুলিশ জানিয়েছে, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্যকেন্দ্রটির ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা

আপডেট সময় : ০২:০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬