ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনি পরিবারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক

৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর অফিসার্স কোয়ার্টার্স মাঠে সম্পন্ন হয়েছে বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। শনিবার সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও বনানী পানি উন্নয়ন বোর্ড অফিসার্স ক্লাবের সাবেক সভাপতি মো. এনায়েত উল্লাহ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বিশ্লেষক মফিজুর রহমান রানার্স-আপের পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর মফিজুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই পুরস্কার কেবল একটি ক্রেস্ট নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে সুন্দর খেলাধুলার স্মৃতি, বন্ধুত্ব এবং প্রতিযোগিতার আনন্দ। তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ সব ধরনের অনৈতিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এছাড়া বনানীতে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আপডেট সময় : ১২:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬