ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রীবাহী বগি ফেলে এক কিলোমিটার দূরে ছুটল ট্রেনের ইঞ্জিন ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধ পরিকর ইসি হরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সরাসরি অস্বীকার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য লাতিন আমেরিকার বাজারে রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ বাংলাদেশের জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই: অস্ট্রেলিয়া অধিনায়ক সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ

অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলে চলমান গাজা যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও একই ধরনের সামরিক অভিযান পরিচালনার উস্কানি দিয়েছেন দেশটির উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ওয়াইনেট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গাজায় ইসরাইল যেভাবে যুদ্ধ করছে এবং বাড়িঘর ধ্বংস করছে, ঠিক একইভাবে পশ্চিম তীরেও সামরিক বাহিনীর কার্যক্রম চালানো উচিত। তিনি অধিকৃত পশ্চিম তীরকে বাইবেলীয় নাম ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া’ হিসেবে উল্লেখ করেন এবং সেখানে হামাসের মতো কোনো সন্ত্রাসী অবকাঠামো, অস্ত্র বা সুড়ঙ্গ রাখা যাবে না বলে মন্তব্য করেন।

স্মোটরিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে একটি ‘সন্ত্রাসী কর্তৃপক্ষ’ হিসেবে আখ্যায়িত করে তা ভেঙে দেয়ার পক্ষে মত দিয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং চলতি বছর তা আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৩০টিরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিদিন গড়ে ছয়টি হামলার এই ঘটনাগুলোকে বিশেষজ্ঞরা ‘পোগ্রম’ হিসেবে বর্ণনা করছেন। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে, বসতিস্থাপনকারীরা এখন সামরিক বাহিনীর পোশাক ও অস্ত্র ব্যবহার করছে, যার ফলে তাদের ও ইসরাইলি সেনাদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।

স্মোটরিচের এই মন্তব্যের মধ্যেই ইসরাইলি কর্তৃপক্ষ ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কট উপলক্ষে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ব্যাপক সামরিক অবরোধের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনিদের চলাচলের ওপর আরোপিত এই বিধিনিষেধ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এদিকে, রোববার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শত শত ইসরাইলি আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করে তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে। এসময় জেরুজালেমের পুরোনো শহর ও মসজিদটির আশপাশে ইসরাইলি বাহিনী বিধিনিষেধ আরও কঠোর করে তোলে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

অধিকৃত পশ্চিম তীরে গাজার মতো যুদ্ধের উস্কানি দিলেন স্মোটরিচ

আপডেট সময় : ০৪:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬