ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুই দিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তবে তার এই বদলির কারণ হিসেবে কেবল ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, শনিবার রাতেই ওসি জাহাঙ্গীর আলম তার দায়িত্ব হস্তান্তর করেছেন।

উল্লেখ্য যে, শাহ আলী থানাটি উক্ত ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ঘটনার সময় পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছিল কিনা এবং এ বিষয়ে কারও কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার

আপডেট সময় : ১২:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬