ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের

পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় মারার জেরে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত মহুবার রহমান (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। তবে বিয়ের পরও কোনো কাজ না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক টানাপোড়েন চলছিল।

এরই সূত্র ধরে শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে জামাতার বাড়িতে আসেন। তবে হাসানুর তাদের ঘরে বসতে দেওয়া কিংবা কোনো ধরনের আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে বাবা মহুবার রহমান ছেলেকে তার শাশুড়ির প্রতি সম্মান দেখাতে এবং সবার সঙ্গে বসে খাবার খাওয়ার নির্দেশ দেন। কিন্তু হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে ক্ষুব্ধ হয়ে মহুবার রহমান তাকে একটি চড় মারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাশুড়ির সামনে বাবার হাতে চড় খেয়ে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসানুর। এরপর তিনি ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বাবার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হাসানুর এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, হাসানুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় তার আচরণ ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসানুরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে

আপডেট সময় : ০৮:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬