ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ

জাসদের প্রতিনিধি সভা: পুলিশ বলছে আবেদন সম্পর্কে কিছুই জানা নেই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। দলটি দাবি করছে, সভার জন্য মাইক ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে তারা পুলিশের কাছে আগেভাগেই আবেদন জানিয়েছিল। এমনকি ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং মতিঝিল বিভাগের ডিসি বরাবর দেওয়া সেই আবেদনের রিসিভ কপি বা প্রাপ্তি স্বীকারপত্রের ছবিও গণমাধ্যমের কাছে উপস্থাপন করেছে জাসদ।

তবে জাসদের এমন দাবির বিপরীতে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এমন কোনো আবেদনের বিষয়ে তিনি কিছুই জানেন না। বিষয়টি নিয়ে জানতে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এদিন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। তাদের অভিযোগ ছিল, কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ পুলিশের একটি বড় দল সেখানে উপস্থিত হয়।

বিকাল ৪টার দিকে পুলিশ জাসদের কার্যালয় থেকে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে আসে। পুলিশের দাবি, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল এবং সেখানে বহিরাগত অনেকে অবস্থান করছিলেন। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অভিযান চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাসদের প্রতিনিধি সভা: পুলিশ বলছে আবেদন সম্পর্কে কিছুই জানা নেই

আপডেট সময় : ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬