ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, গণমাধ্যমের বয়কটের মুখে সফর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউস থেকে টেনেসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যখন হেলিকপ্টারের দিকে যাচ্ছিলেন, তখন কোনো অডিও সরবরাহ না করায় তার বক্তব্যটি স্পষ্টভাবে শোনা যায়নি।

এর আগে গত শনিবার সকালে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানানো হয়, আগামী নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের ওপর পুনরায় বোমা হামলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ডনাল্ড ট্রাম্প।

এদিকে, এই সফরকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তার সফরসঙ্গী সাংবাদিকদের তালিকা থেকে সংবাদমাধ্যম সিএনএনকে বাদ দিয়েছেন। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাম্পের সঙ্গে সফরে যাওয়ার তালিকায় থাকা অন্যান্য সংবাদমাধ্যমগুলোও সফর থেকে সরে দাঁড়িয়েছে। এর আগে মার্কিন একটি আদালত সিএনএনসহ আরও দুটি সংবাদ সংস্থাকে হোয়াইট হাউসের সংবাদ কাভারেজে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ট্রাম্প আদালতের সেই বিচারিক নির্দেশনা স্পষ্টভাবেই উপেক্ষা করলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, গণমাধ্যমের বয়কটের মুখে সফর

আপডেট সময় : ০৯:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬