যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করল বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই দ্বিপক্ষীয় চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রযুক্তি, পারমাণবিক নিরাপত্তা এবং বৈজ্ঞানিক সহযোগিতা আরও জোরদার করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে সই করেন জ্যাকব হেলবার্গ।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত বিনিময় বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বেসামরিক জ্বালানি খাত ও পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও চুক্তিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png

























