ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দিল পর্তুগাল আমার কপালে ঝামেলা লেখা, মেনে নিয়েছি: পরীমনি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য আট সমঝোতা স্মারক সই সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ কিশোরের কঙ্কাল উদ্ধার জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স পরিচালনা ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি হলো প্রজ্ঞাপন ব্যালন ডি’অর ২০২৬: শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা ৫ ফুটবলার পুতিন ও শির সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প, ইউক্রেন যুদ্ধও আলোচনায়

ঝালকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৩৭৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চায়না মাঠে প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১০টায় এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) জুয়েল রানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম, নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক, উপজেলা আ’লীগ সহসভাপতি খন্দকার মুজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২ শতাধিক অ্যাথলেট অংশ নেন। নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩