ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক উপকরণের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী এক বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিকসহ মোট ৫৩ জনকে আটক করেছে দেশটির পুলিশ। 'অপ পেডো ইন্টিগ্রেটেড ৩.০' নামের এই অভিযানটি গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ১৪টি রাজ্যে একযোগে পরিচালিত হয়। অভিযানে ৪০৬ জন পুলিশ সদস্য এবং মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের ৪৩ জন কর্মকর্তা অংশ নেন।

বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের ডি১১ ইউনিট এবং মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশ ৯২টি লক্ষ্যবস্তু যাচাই করে ৫২টি স্থানে অভিযান চালিয়ে ১৩ থেকে ৫৬ বছর বয়সী ৫৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫১ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন, যাদের মধ্যে ৫২ জন মালয়েশীয় নাগরিক এবং একজন বাংলাদেশি। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক, যাদের একজনের বয়স মাত্র ১৩ বছর। এমনকি আটককৃতদের মধ্যে শিক্ষা খাতের দুজন সরকারি কর্মচারীও রয়েছেন, যাদের একজন শিক্ষক এবং অন্যজন পরীক্ষাগার সহকারী।

বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এম. কুমার জানান, অপরাধীরা বিভিন্ন বন্ধ অনলাইন গ্রুপের মাধ্যমে শিশু যৌন নির্যাতনবিষয়ক ভিডিও ও অ্যানিমেশন তৈরি, বিতরণ ও বিক্রি করছিল। এসব ডিজিটাল উপকরণের দাম ৫০ থেকে ৬০ রিঙ্গিত নির্ধারণ করা ছিল এবং অর্থ লেনদেনের জন্য ই-ওয়ালেট, পেপাল ও টাচ 'এন গো-এর মতো মাধ্যম ব্যবহার করা হতো। অভিযানে পুলিশ ল্যাপটপ, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসসহ মোট ৯৫টি আলামত জব্দ করেছে।

অভিযানে মোট ৬ লাখ ৫৩ হাজার ১৯৩টি ডিজিটাল ফাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৪০ হাজার ১২৭টি শিশু যৌন নির্যাতনবিষয়ক এবং ১ লাখ ১৩ হাজার ৬৬টি প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফিক ফাইল। পুলিশ অভিভাবকদের প্রতি শিশুদের ডিজিটাল কার্যক্রমের ওপর নিয়মিত নজর রাখার আহ্বান জানিয়েছে। আইনগত পদক্ষেপের পাশাপাশি পরিবার পর্যায়ে সচেতনতা ও শিশুদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এই ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বারনামা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক

আপডেট সময় : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬