ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুলের ধরন বুঝে সঠিক যত্ন নেবেন যেভাবে: বিশেষজ্ঞ পরামর্শ ও খুঁটিনাটি পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের ১৪৪ ধারা জারি মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির বড় জয় ঢাকায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ইউক্রেনে নতুন নেতা নির্বাচনের পরামর্শ ট্রাম্পের, কিয়েভের কড়া প্রতিবাদ যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ ১৪ জনের মৃত্যু কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ছাত্রদল নেতা ও ভাতিজা গ্রেপ্তার আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: অধিকার ও সুরক্ষায় অঙ্গীকার ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

আমলাপাড়ায় সময় নির্ধারণ করে চলছে শুভর মাদক বিক্রি

জিহাদ হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৪৯৯ বার পড়া হয়েছে

আমলাপাড়ায় সময় নির্ধারণ করে চলছে শুভর মাদক বিক্রি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিহাদ হোসেন নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়নগঞ্জের আমলাপাড়া এলাকার বেশ কয়েকটি মাদক স্পটে হাত বাড়ালেই মিলছে মাদক ব্যবসায়ী শুভর ইয়াবা, হেরোইন ও গাঁজা। কিছুদিন পূর্বেও শিশু অপহরন ও ধর্ষন মামলায় গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের জড়িয়ে পড়ছে মাদক কারবারে। মাদক ব্যবসায়ী শুভ পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা, হেরোইন, গাঁজা পৌঁছে দিচ্ছে নেশাখোরদের হাতে। মোটরসাইকেল নিয়ে এলাকা দাবিয়ে বেড়াচ্ছে।

নেশার কবলে পড়ে এলাকার তরুণ শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। অনেকে নেশার টাকা সংগ্রহ করতে না পেরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে চরম দুশ্চিতায় আছেন। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক বিক্রেতা এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগাদা দেন। সব ধরনের নেশাজাত দ্রব্য বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি করেন তারা।

জানা গেছে, শহরের আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভর মাদক বিক্রি দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে।অনেকটা শিডিউল আকারে মাদক বিক্রি করে থাকেন মাদক ব্যবসায়ী শুভ। অনেক সময় প্রকাশ্যেই বেচাবিক্রি হচ্ছে মাদক। মাদকে আসক্ত অনেক তরুণের মস্তিষ্কে মারাত্মক সমস্যা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন তারা।

স্থানীয়রা বলেন, আমলাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শুভ মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এলাকাটা ওরা নষ্ট করে ফেলছে। কেউ প্রতিবাদ করলেই তাদের উপর ওরা অক্রমন করে। কিন্তু ওরা কখনো ভাল হবে না।

ওদের মাদকের ব্যবসায় বাঁধা দিলে উল্টা আরো আমাদের ভয়। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ-প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমলাপাড়ায় সময় নির্ধারণ করে চলছে শুভর মাদক বিক্রি

আপডেট সময় : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩