ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার ভোরে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট ফ্লাইটের পর তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করেন তারা। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলে চারজন মন্ত্রীসহ মোট ৩৫ জন সদস্য রয়েছেন। মন্ত্রীরা হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকারের জন্য এটি জাতিসংঘে প্রথম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীরও বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম সফর।

২২ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য প্রাতরাশে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে। ২৩ সেপ্টেম্বর বিভিন্ন দাতব্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক সভায় এবং জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন তিনি। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের আয়োজিত সাইড ইভেন্টে তিনি কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানাবেন।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই দিনে সাধারণ পরিষদের বিতর্কে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার সাক্ষাতের সূচি রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। ২৫ সেপ্টেম্বর রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন। ঢাকা থেকে প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৫:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬