ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন নাঈমুল আহসান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি প্রযুক্তিবিদ ও গবেষক মো. নাঈমুল আহসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন। প্রায় নয় বছরের দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই প্রযুক্তিবিদ বর্তমানে সেখানে তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাঈমুল আহসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ফরিদা আহসানের সন্তান। শিক্ষাজীবনে তিনি ২০১৪ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে সাইবার নিরাপত্তায় মাস্টার অব সায়েন্স ডিগ্রি সম্পন্ন করেন। সেখানে ৪.০০-এর মধ্যে ৩.৯২ জিপিএ অর্জনের মাধ্যমে তিনি ‘সামা কাম লডে’ সম্মান ও প্রতিষ্ঠাতা বৃত্তি লাভ করেন।

বর্তমানে নাঈমুলের গবেষণার অন্যতম প্রধান বিষয় হলো ওপেন ব্যাংকিংয়ে তৃতীয় পক্ষের এপিআই ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি এবং এর সঙ্গে পরিচালনাগত ক্ষতির সম্পর্ক। পাশাপাশি তিনি ডিপ লার্নিং, সরবরাহ চেইন পূর্বাভাস, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং বহুমাত্রিক তথ্য বিশ্লেষণ নিয়েও কাজ করছেন। এছাড়া, ডিপ নিউরন রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সির অর্থায়নে পরিচালিত একটি যৌথ গবেষণা প্রকল্পের ছয়জন মূল গবেষকের একজন হিসেবে তিনি প্রকৌশল প্রকল্প ব্যবস্থাপনায় ঝুঁকিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তার কাঠামো তৈরির কাজ করছেন।

পেশাজীবনে বাংলাদেশেও নাঈমুল আহসান মেগা এক্সিম লিমিটেড, বিবিআইটি ও এক্সেল টেকনোলজিস লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। টেলিযোগাযোগ, ব্যাংকিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তি খাতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো, সফটওয়্যার ও প্রযুক্তি সমাধান নিয়ে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি), কম্পটিয়া সাইবারসিকিউরিটি অ্যানালিস্ট (সাইএসএ+) এবং সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ) সনদধারী। এছাড়া তিনি পিএমআই লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সঙ্গেও যুক্ত রয়েছেন।

ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল এআই ব্যবহারের প্রসার, ডিপফেকসহ উদীয়মান সাইবার হুমকি মোকাবিলা এবং ঝুঁকিভিত্তিক প্রযুক্তিগত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো উন্নয়নে কাজ করার লক্ষ্য রয়েছে নাঈমুল আহসানের। একইসঙ্গে এআই ও সাইবার নিরাপত্তার সমন্বিত প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও তিনি কাজ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে এআই ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন নাঈমুল আহসান

আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬