ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

বাস ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ ও পরিবহন মালিকদের জরুরি বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনায় বসেছেন পরিবহন মালিকরা। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এই জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বৈঠকটি টানা দেড় ঘণ্টা স্থায়ী হয়। এতে বাসমালিক ও শ্রমিক প্রতিনিধিরাসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। সভায় জ্বালানি তেলের নতুন দামের কারণে পরিবহন পরিচালনার ব্যয় কতটুকু বেড়েছে এবং সেই অনুপাতে ভাড়ার হার কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ৬ টাকা ভাড়া সমন্বয়ের একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে বিআরটিএতে জরুরি বৈঠক হয়েছে। তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করার কথা আমরা জানিয়েছি। বাকি সিদ্ধান্ত বিআরটিএ গ্রহণ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বাস ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ ও পরিবহন মালিকদের জরুরি বৈঠক

আপডেট সময় : ০৬:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬